বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

জলঢাকার গোলমুন্ডায় মাদক জুয়া, চুরি চাঁদাবাজ, প্রতিরোধ কমিটি গঠন। 
অনলাইন ডেস্ক / ২৮ বার
আপডেট টাইমঃ শুক্রবার, ২২ মে, ২০২৬

 

কামরুজ্জামান (কামরুল) নীলফামারীর জেলা প্রতিনিধি :

 

 

জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নে মাদক, জুয়া, চাঁদাবাজি ও চুরি প্রতিরোধে কমিটি গঠন করা হয়েছে। আজ ২৩ মে ২০২৬ ইং রোজ শুক্রবার সন্ধ্যা ৭’০০ ঘটিকায় গোলমুন্ডা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত বিশাল যুব-গণসমাবেশে এই কমিটি ঘোষনা করেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ জনাব নাজমুল আলম। জনাকীর্ন এই সমাবেশে ইউনিয়নের বিপুল সংখ্যক তরুন, যুবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।

বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষানুরাগী মাহমুদ আল-হাছানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথী জলঢাকা থানার অফিসার ইনচার্জ জনাব নাজমুল আলম বলেন, সকল সামাজিক অপরাধের মুলে রয়েছে এই মাদক। মাদকের এই ভয়াবহতা রোধ করতে তিনি জিরো টলারেন্স নীতি ঘোষনা করেন এবং গঠিত কমিটিকে সহযোগিতা করার দৃঢ় আশ্বাস প্রদান করেন।

বিশেষ অতিথী সাবেক ইউপি চেয়ারম্যান জনাব মাওলানা তোজাম্মেল হোসাইন বলেন, তিনি গোলমুন্ডা ইউনিয়নকে মাদক মুক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞা। মাদকের কোনো আসামীকে পুলিশ ধরলে তিনি তার জন্যে কোনো সুপারিশ না করার ঘোষনা দেন।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোলমুন্ডা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবুল কালাম আজাদ, সেক্রেটারি জনাব আহমেদ হোসাইন, গোলমুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব রেজাউল করিম, সেক্রেটারি জালাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী জনাব শামীম আলম সুমন, ইউপি চেয়ারম্যান জনাব মিজানুর রহমান  সহ যুব নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে জনাব তোজাম্মেল হোসাইনকে আহ্বায়ক ও মাহমুদ আল-হাছান কে সদস্য সচিব করে ২৩ সদস্য বিশিষ্ট “মাদক জুয়া চাঁদাবাজি চুরি প্রতিরোধ আন্দোলন (মাজুচাচুপ্রআ)” এর কমিটি ঘোষনা করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট