বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

কোটালীপাড়ায় ইয়াবা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড, মোবাইল কোর্টের সফল অভিযান
অনলাইন ডেস্ক / ৯১ বার
আপডেট টাইমঃ সোমবার, ৬ জুলাই, ২০২৬

 

মোঃ শান্ত শেখ টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি।।

 

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাদকাসক্তির বিরুদ্ধে কঠোর অবস্থানে ভ্রাম্যমাণ আদালত। মাদক সেবনের সুনির্দিষ্ট অপরাধে এক যুবককে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

 

আজ (সোমবার) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাগুফতা হকের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে এই রায় ঘোষণা করা হয়।

 

আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য (ইয়াবা) সেবনের সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ী মধ্যপাড়া এলাকার ফিরোজ মোল্লার পুত্র মো: ওমর মোল্লা (৩০)-কে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

 

এই অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা জনাব খোরশেদ আলম, কোটালীপাড়া থানার সাব-ইন্সপেক্টর (এসআই) সুব্রত মালোর নেতৃত্বে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সক্রিয় সহযোগিতা প্রদান করেন।

 

উপজেলা প্রশাসন দৃঢ়তার সাথে জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট