বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

দুর্গাপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বাছাই পর্ব অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক / ২১ বার
আপডেট টাইমঃ বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

 

 

রবিউল ইসলাম, রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহীর দুর্গাপুরে নজরুল বর্ষ উদযাপন-২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন কলেজ, স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।

 

প্রতিযোগিতায় চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, নৃত্য, একক অভিনয় ও রচনাসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, দর্শন ও সৃষ্টিশীলতার সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটানোই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

 

প্রতিযোগিতার বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা। তিনি প্রতিযোগিতার বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের উৎসাহিত করেন।

 

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানা বলেন, নজরুল বর্ষের কর্মসূচি বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি ও জাতীয় চেতনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। বিদ্রোহ, সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও দেশপ্রেমের অমর কবি কাজী নজরুল ইসলামের আদর্শ নতুন প্রজন্মের কাছে আরও গভীরভাবে পৌঁছে দিতে এ ধরনের আয়োজন বিশেষ ভূমিকা রাখবে।

 

তিনি আরও বলেন, বছরব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, গবেষণা, সংগীত পরিবেশনা, আবৃত্তি ও শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে নজরুলের সাহিত্য, দর্শন ও মানবিক মূল্যবোধ মানুষের মধ্যে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া সম্ভব। বিশেষ করে শিক্ষার্থীদের এমন সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে তাদের মধ্যে সাহিত্য ও সংস্কৃতিচর্চার প্রতি আগ্রহ তৈরি হবে। আশা করা যায়, নজরুল বর্ষের এ কর্মসূচি জাতীয় ঐক্য, সংস্কৃতিচর্চা ও মুক্তচিন্তার বিকাশে ইতিবাচক অবদান রাখবে এবং নজরুলের অসাম্প্রদায়িক ও মানবিক আদর্শ নতুন প্রজন্মের জীবন ও চিন্তায় আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে।

 

প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ.ন.ম. রাকিবুল ইউসুফ, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মোঃ ইব্রাহিম হোসেন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মাহবুব হাসান।

 

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও ক্রীড়া শিক্ষকরা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন গৌড়িহার আল আরাবিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মোঃ আক্কাস আলী, দুর্গাপুর পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ আবু আরিফ রুবেল, দুর্গাপুর ফাজিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক মোঃ আজিজুল ইসলাম, রঘুনাথপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক মোঃ বাবর আলী, বহরমপুর দারুল উলুম মাদ্রাসার ক্রীড়া শিক্ষক মোঃ আব্দুল গফুর, পাঁচুবাড়ি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ আব্দুর রশিদ, দুর্গাপুর ডিগ্রি কলেজের শিক্ষক মোঃ নাহিদ মোল্লা, মোঃ মতিয়ার রহমান, শ্রীধরপুর দাখিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক মোঃ বেলাল হোসেন, আলিপুর আলিম মাদ্রাসার ক্রীড়া শিক্ষিকা মোসাঃ মনোয়ারা পারভিন এবং সিংগা বালিকা বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষিকা মোঃ হাসিনা খাতুনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও ক্রীড়া শিক্ষকরা।

 

তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীদের সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, অসাম্প্রদায়িক চেতনা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের আদর্শের সঙ্গে তাদের পরিচিত করার উদ্যোগ নেওয়া হয়।

 

আয়োজকরা জানান, নজরুল বর্ষ উদযাপনের ধারাবাহিকতায় এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সাহিত্য ও সংস্কৃতিচর্চার আগ্রহ বাড়ানোর পাশাপাশি নজরুলের সৃষ্টিকর্ম ও আদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট