আব্দুল আওয়াল জামালপুর জেলা প্রতিনিধিঃ
জামালপুরের ইসলামপুর পৌর এলাকায় অসহায় ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে সামাজিক সংগঠন একতাই শক্তি মানবতার প্লাটফর্ম।
সোমবার (১৬ মার্চ) বিকেলে ইসলামপুর পৌর শহরের ইসলামপুর থানা মোড়, দেনুয়ার মোড় ও স্টেশন এলাকায় রিকশাচালক, অটোরিকশা চালক, সিএনজি চালক ও পথচারীদের মাঝে এ ইফতার বিতরণ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা, ইসলামপুর ৯৭ বঢাচ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি সৈয়দ এনামুর রকিব। এছাড়াও উপস্থিত ছিলেন একতাই শক্তি মানবতার প্লাটফর্মের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সোবহান সোহান নাজমুল, সিনিয়র সহ-সভাপতি লোকমান, সাংগঠনিক সম্পাদক সিয়াম, ইসলামপুর উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাব্বির, কেন্দ্রীয় সদস্য দেলোয়ার, কার্যকরী সদস্য শাকিল ও রাকিবসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
ইফতার বিতরণকালে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, মানবিক কার্যক্রমের অংশ হিসেবে একতাই শক্তি মানবতার প্লাটফর্ম সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
তারা সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে সমাজের বিত্তবান ও সচেতন মহলের সহযোগিতা কামনা করেন।