সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

পানছড়িতে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিজিবির অনুদান প্রদান
অনলাইন ডেস্ক / ২৪ বার
আপডেট টাইমঃ সোমবার, ৩ আগস্ট, ২০২৬

সেলিম হোসেন মায়া 

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি 

 

পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবি ও লোগাং জোনের উদ্যোগে জনকল্যাণমূলক কর্মসূচির আওতায় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে বিবিধ সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

সোমবার (০৩ আগস্ট ২০২৬) সকাল থেকে লোগাং জোনের জোন কমান্ডার মোঃ রবিউল ইসলাম এ সহয়তা প্রদান করেন।

 

এসময়, উপজেলার মধ্যনগর দাখিল মাদ্রাসা ও মোল্লাপাড়া মাদ্রাসাতুল ইসলামিয়া দারুল উলুম হেফজখানা ও এতিমখানায় আসবাবপত্র, মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোল্টেজ স্ট্যাবিলাইজার এবং পশ্চিম দমদম বায়তুল নূর জামে মসজিদে অ্যামপ্লিফায়ার প্রদান করা হয়।

 

জোন কমান্ডার বলেন,পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি স্থানীয় জনগণের কল্যাণে বিজিবি কাজ করে যাচ্ছে। শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে আমাদের এ সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

অনুদান প্রদান অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান, এলাকার জনপ্রতিনিধি, সুধীজন, বিজিবির কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

অনুদান পেয়ে প্রতিষ্ঠান প্রধানরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিজিবির এই সহায়তা শিক্ষা ও ধর্মীয় কার্যক্রম পরিচালনায় বড় ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট