শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি ; পাসের হার ৩২.৭৬ % 
অনলাইন ডেস্ক / ৩৬ বার
আপডেট টাইমঃ সোমবার, ১০ আগস্ট, ২০২৬

 

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

বিলাইছড়িতে এসএসসি পরীক্ষা – ২০২৬ ইং সনের জিপিএ-৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি। তার জিপিএ পয়েন্ট ৫.০০। সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার বিভীষণ চাকমা তিনি উপজেলা দাপ্তরিক গ্রুপে লিখিত প্রতিবেদনে এ তথ্য জানান। এছাড়াও জিপিএ ৪ – পেয়েছে নয়ন জ্যোতি তঞ্চঙ্গ্যাসহ চার জন । তিনি আরও জানান উপজেলায় একটি কেন্দ্রে সবমিলিয়ে মোট পরীক্ষার্থী ২৭৮ জন । পাস করেছে – ৯১ জন। ফেল করেছে -১৮৭ জন শিক্ষার্থী। পাসের হার ৩২.৭৬ মাত্র।

 

 

তার মধ্যে বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী – ১৮২ জন। পাস করেছে ৪৬ জন।পাসের হার ২৫.২৭ %। অন্য দিকে ফারুয়া উচ্চ বিদ্যালয় হতে পরীক্ষা দিয়েছে ৯৬ জন, পাস করেছে ৪৫ জন পাসের হার ৪৬.৮৭ %।

 

আরও জানা গেছে, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের অধীনে হাজার মানিক উচ্চ বিদ্যালয় হতে পরীক্ষা দিয়েছে ২৪ জন, পাস করেছে ১২ জন। পাসের হার ৫০%।

 

অন্যদিকে দীলিপ তঞ্চঙ্গ্যা জানান, ফারুয়া উচ্চ বিদ্যালয়ের অধীনে বালিকা উচ্চ বিদ্যালয় হতে পরীক্ষা দিয়েছে ১৭ জন পাস করেছে ১৩ জন। পাসের হার ৭৬. ৪৭ %। আরও ফারুয়া উচ্চ বিদ্যালয়ের অধীনে রাজগুরু উচ্চ বিদ্যালয় হতে ৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ জনই অকৃতকার্য। তাহলে শুধু ফারুয়ায় ৭৬ পরীক্ষার্থী হলে, পাস করেছে ৩২, পাসের হার হবে ৪২ % উপরে ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট