সঞ্চয় বিকাশ তঞ্চঙ্গ্যা,
বিলাইছড়ি( রাঙ্গামাটি) প্রতিনিধি:
পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও আওয়ামী লীগ এবং তাদের গুপ্ত তৎপরতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিলাইছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায়
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিলাইছড়ি উপজেলা শাখার উদ্যোগে উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুস সালাম ফকিরের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়।মিছিলটি বিলাইছড়ি উপজেলার পল্টন ঘাট হতে শুরু হয়ে উপজেলা বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়। পরবর্তীতে বিএনপি কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ
উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল বারেক খাঁ, সহ-সভাপতি ইমাম হাসান শিকদার, সহ সভাপতি শামশু তঞ্চঙ্গ্যা,সহ-সভাপতি চাথোয়াই রোয়াজা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জয়সিন্ধু চাকমা, উপজেলা বিএনপির সিনিয়র সহ- সাংগঠনিক সম্পাদক ধনমুনি চাকমা, উপজেলা যুবদলের সভাপতি মোঃ রেজাউল করিম প্রমূখ সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।