রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন

নওগাঁ ও নাটোরের ৭ প্রবাসীর মরদেহ দেশে, জানাজা অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক / ৩০ বার
আপডেট টাইমঃ শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

 

মেহেদী হাসান অন্তর, নওগাঁ জেলা প্রতিনিধি।

 

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশি শ্রমিকের মরদেহ দেশে পৌঁছেছে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে সেগুলো নিহতদের গ্রামের বাড়ি নওগাঁ ও নাটোরে নেওয়া হয়। বিকেল সাড়ে ৫টায় নিহতদের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

 

গত ৯ আগস্ট রিয়াদের ওই সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারান ১৬ বাংলাদেশি শ্রমিক। তাদের মধ্যে প্রথম দফায় নয়জনের মরদেহ গত ২৭ আগস্ট দেশে ফিরিয়ে আনা হয়।

 

অন্য সাতজনের মরদেহ আগুনে পুড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় শুরুতে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহগুলো দেশে পাঠানো হয়।

 

শনাক্ত হওয়া সাতজন হলেন, নওগাঁ সদর উপজেলার মো. শাহিন, আত্রাই উপজেলার মো. হাসিবুল হাসান শুভ, মিনহাজ প্রামাণিক, মো. মাসিদুল সরদার সজিব ও মো. সাগর আলী এবং নাটোরের নলডাঙ্গা উপজেলার মোহাম্মদ শামীম ও মো. সাব্বির হোসেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট