আইয়ুব আলী- মুর্শিদাবাদ -ভারত।
মুর্শিদাবাদ: সালার থানার অন্তর্গত কাজিপাড়া নতুন বাইপাস রোড থেকে স্কুটি চুরির ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করল সালার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৩ অক্টোবর ভোর আনুমানিক ৪টা ৫৫ মিনিট নাগাদ WB 58CA 1953 নম্বরের একটি ইয়ামাহা রে জেডআর স্কুটি চুরি হয়। পরবর্তীতে স্কুটিটি মালদার পুখুরিয়া এলাকায় দেখা যায় বলে জানা যায়।
এই ঘটনায় ২৫ অক্টোবর সালার থানায় ভারতীয় ন্যায় সংহিতার ৩০৩(২) ধারায় ৪৭২/২০২৬ নম্বরে মামলা রুজু করা হয়। ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয় পিএসআই সামিম আখতারকে।
তদন্তে নেমে পুলিশ সারিয়াতুল্লা মোল্লা (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। তদন্ত চলাকালীন অভিযুক্তের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে চুরি যাওয়া স্কুটিটি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।