আইয়ুব আলী- মুর্শিদাবাদ- ভারত।
মুর্শিদাবাদ: অবৈধভাবে আইএমএল মদ বিক্রির অভিযোগে সালার থানার পুলিশের অভিযানে গ্রেফতার এক ৬০ বছর বয়সি মহিলা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১ নভেম্বর দুপুর ১২টা ৫ মিনিট নাগাদ সালার থানার দত্তবরুতিয়া দক্ষিণপাড়ায় সবিতা ঘোষ ও দিবাকর ঘোষের বাড়িতে অবৈধ মদ বিক্রির খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে দিবাকর ঘোষের স্ত্রী সবিতা ঘোষকে গ্রেফতার করে পুলিশ। তল্লাশিতে একটি বহুরঙা নাইলন ব্যাগ থেকে ‘জয়’ ব্র্যান্ডের ২৭ বোতল আইএমএল মদ উদ্ধার করা হয়। মদ মজুত বা বিক্রির বৈধ লাইসেন্স ও নথি দেখাতে না পারায় উদ্ধার হওয়া মদ বাজেয়াপ্ত করা হয়। পুরো তল্লাশি, বাজেয়াপ্তকরণ ও গ্রেফতারের প্রক্রিয়া ভিডিও করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় বেঙ্গল এক্সাইজ অ্যাক্টের ৪৬এ(সি) ধারায় সালার থানায় ৪৮১/২০২৬ নম্বর মামলা রুজু হয়েছে। ধৃত মহিলাকে কান্দি আদালতের মাননীয় এসিজেএমের কাছে পাঠানো হয়েছে।