মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

শাকিলের স্মরণে চাঁচকৈড়ে দোয়া মাহফিল, হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
অনলাইন ডেস্ক / ৪২ বার
আপডেট টাইমঃ সোমবার, ২ নভেম্বর, ২০২৬

Writing

 

মোঃ আশরাফুল ইসলাম

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব প্রয়াত শাকিল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় তাঁর স্মৃতিচারণের পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নেতাকর্মীরা।

সোমবার (২ নভেম্বর) বিকেল ৩টায় গুরুদাসপুরের চাঁচকৈড় বাজারের পুরাতন গরুহাটা এলাকায় এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামাণিক।

এ সময় উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম বিপ্লব, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলিম প্রামাণিক, নাজিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুর রহমান রাজা, খুবজীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. রাজু আহমেদ, উপজেলা যুবদলের সিনিয়র সদস্য মো. ইসরাফিল শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শামীম আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক রাঙ্গা মোল্লা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রিপন শিং, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আরিফুল ইসলাম রবিউল, পৌর যুবদলের সদস্য সেলিম হোসেন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসিমা হক, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহম্মেদ ও সাবেক ছাত্রদল নেতা মো. সেলিম শাহসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, শাকিল ইসলাম ছিলেন একজন সক্রিয় ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মী। তাঁর অকাল মৃত্যুতে দলীয় নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। বক্তারা তাঁর রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড স্মরণ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

একই সঙ্গে শাকিল হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে আইনের আওতায় আনার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মরহুম শাকিল ইসলামের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট