মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

দুবাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে সিরাজগঞ্জের তরুণের মৃত্যু, মরদেহ দেশে আনার অপেক্ষা
অনলাইন ডেস্ক / ৫৩ বার
আপডেট টাইমঃ সোমবার, ২ নভেম্বর, ২০২৬

মো: শামিম হোসেন 

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়ে মো. এনামুল হোসেন (২০) নামে এক বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু হয়েছে। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের উত্তর সারটিয়া গ্রামের মো. দেলশাদ হোসেন ও মোছা. আকলিমা বেগম দম্পতির ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মাত্র ২০ বছর বয়সেই পরিবারের মুখে হাসি ফোটাতে এবং ভাগ্যের চাকা ঘোরাতে দুবাই পাড়ি জমিয়েছিলেন এনামুল। সেখানে কর্মরত থাকা অবস্থায় হঠাৎ তিনি তীব্র হৃদরোগে আক্রান্ত হন এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এদিকে এনামুলের আকস্মিক মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। একমাত্র সন্তানকে হারিয়ে মা-বাবা ও স্বজনরা এখন দিশেহারা।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, এনামুলের মরদেহ এখনো দুবাইয়ে রয়েছে। আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। প্রিয় সন্তানের মরদেহটি শেষবারের মতো দেখতে এবং নিজ গ্রামে দাফন করতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দুবাইয়ে বাংলাদেশ দূতাবাসের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন শোকসন্তপ্ত পরিবার।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট