বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

ফরিদপুরে অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ২৫ হাজার টাকা জরিমানা
অনলাইন ডেস্ক / ৩৭ বার
আপডেট টাইমঃ মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

 

মোঃ রাজিব হোসেন পাবনা প্রতিনিধি 

 

২ নভেম্বর ২০২৬ (সোমবার): পাবনার ফরিদপুর উপজেলায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।

 

উপজেলার বনওয়ারীনগর বাজারের তেঁতুলতলা এলাকায় সোমবার সকালে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ওই এলাকার এক ব্যবসায়ীর বিরুদ্ধে অতিরিক্ত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগ পাওয়া যায়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিনের নেতৃত্বে অভিযান চালানো হয়।

 

অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ব্যবসায়ী মো. নয়ন হোসেনকে (২০) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

 

জরিমানাপ্রাপ্ত মো. নয়ন হোসেন পার্শ্ববর্তী চাটমোহর উপজেলার সমশের আলির ছেলে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিন বলেন, “নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে কোনো ধরনের অনিয়ম বা অতিরিক্ত মূল্য আদায়ের সুযোগ নেই। সাধারণ ক্রেতাদের স্বার্থ রক্ষায় প্রশাসন সবসময় সচেষ্ট রয়েছে। কোনো ব্যবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নিলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অনিয়ম প্রতিরোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

 

ছবি: পাবনার ফরিদপুরের বনওয়ারীনগর বাজারের তেঁতুলতলা এলাকায় অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট