আইয়ুব আলী- মুর্শিদাবাদ -ভারত।
গুরুতর আহত পাঁচজন। দুর্ঘটনার পর রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকেন আহতরা। খবর পেয়েই স্থানীয় বাসিন্দা ও সালার থানার পুলিশের সহযোগিতায় তাঁদের দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সালার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই দুর্ঘটনায় আহত হয়েছেন সারথি অধিকারী, বয়স আনুমানিক ৫৫ বছর, হরিমোহন মোদক, বয়স প্রায় ৫০ বছর, বিথীকা মোদক, বয়স প্রায় ৪৫ বছর, গোবিন্দ দে, বয়স ১৮ বছর এবং দুলাল চন্দ্র ঘোষ, বয়স ৭৫ বছর।
আহত পাঁচজনকে সালার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁদের শারীরিক অবস্থা পরীক্ষা করেন। তাঁদের মধ্যে চারজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অন্যদিকে, বিথীকা মোদকের চিকিৎসা সালার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেই চলছে বলে জানা গিয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান সালার থানার ওসি শিবনাথ মণ্ডল। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহতদের উদ্ধারের ব্যবস্থা করা হয়। ইতিমধ্যেই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সালার থানার পুলিশ।
তবে বারবার পথ নিরাপত্তা নিয়ে সচেতনতামূলক প্রচার চালানো সত্ত্বেও কেন এ ধরনের দুর্ঘটনা ঘটছে, তা নিয়ে আবারও প্রশ্ন উঠছে। সামান্য অসতর্কতা যেন মুহূর্তের মধ্যে কেড়ে না নেয় কারও স্বাভাবিক জীবন সেই বার্তাই আরও একবার মনে করিয়ে দিল সালারের এই দুর্ঘটনা।
আহতদের দ্রুত সুস্থতা কামনা করছেন স্থানীয় বাসিন্দারা।