শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
অনলাইন ডেস্ক / ২৭ বার
আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

 

আব্দুল আওয়াল জামালপুর জেলা প্রতিনিধি:

 

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু-পরবর্তী জানাজা ও দাফনকাজে জামায়াত-শিবির ও স্বাধীনতা বিরোধীদের বাধা প্রদানের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬ খ্রি.) বেলা ১১:২০ মিনিট থেকে ১২:০০ ঘটিকা পর্যন্ত জামালপুর শহরস্থ দয়াময়ী মোড়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, জামালপুর জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে প্রায় ৪০-৫০ জন বীর মুক্তিযোদ্ধা ও সচেতন নাগরিক সমাজ অংশ নেন।

মানববন্ধন শেষে প্রতিবাদকারীরা দয়াময়ী মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহর প্রদক্ষিণ করে সকাল বাজারে গিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করে।

জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন এবং জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকসহ সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মতো একজন বীর সন্তানের জানাজা ও দাফনকাজে বাধা দান অত্যন্ত ন্যাক্কারজনক ও লজ্জাজনক ঘটনা। বক্তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এর সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট