মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

ময়মনসিংহ নেত্রকোনার  কাশিগঞ্জে ট্রাকের নিচে চাপা পড়ে এক ব্যাক্তি নিহত ঘাতক ট্রাক ও চালক আটক।
অনলাইন ডেস্ক / ২৪০ বার
আপডেট টাইমঃ মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার:

নেত্রকোনার মহাসড়কের কাশিগঞ্জ হাজী ট্রেডার্স এর সামনের সড়কে দ্রতগামী একটি ট্রাকের নিচে চাপা পড়ে মোঃ আব্দুল গনি মিয়া (৪২) নামে এক ব্যাক্তি ঘটনা স্থলেই নিহত হয়। দূর্ঘটনার পর ট্রাকটি দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এ সময় স্থানীয় লোকজন সিএনজি যোগে ট্রাকটির পিছু নেয়, পরে শ্যামগঞ্জ কুমুদগঞ্জ এলাকায় ট্রাকটি ও ট্রাকের চালক রিয়াদ হাসানকে (২০) আটক করতে সক্ষম হয়। পরে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ।

শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের আইসি ইন্সপেক্টর সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা স্বীকার করে জানান দূর্ঘটনার পর লাশ উদ্ধার এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে। ঘাতক ট্রাক চালক রিয়াদ হাসান (২০) কে তারাকান্দা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ব্যাপারে তারাকান্দা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট