শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

‎নাটোরে বাংলাদেশ স্কাউটস এর ৫ দিনব্যাপী ৫ম উপদল নেতা কোর্স শুরু
অনলাইন ডেস্ক / ১০৫ বার
আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

 

এ জেড সুজন নাটোর প্রতিনিধি:

 

‎বাংলাদেশ স্কাউট নাটোর জেলার ব্যবস্থাপনায় জেলা স্কাউট ভবন, মিরপাড়ায় ৫ দিনব্যাপী ৫ম উপদল নেতা কোর্সের উদ্বোধন হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ কোর্সের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের উদ্বোধন করেন এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী উড ব্যাজার, উপপরিচালক (স্থানীয় সরকার), নাটোর। এ সময় আরে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট নাটোর জেলার সম্পাদক গোলাম মহিউদ্দিন, আঞ্চলিক সহ-সভাপতি সজ্ঞীব রায়, কোষাধ্যক্ষ আব্দুল হাকিম এবং কোর্স লিডার মাজেদ আলী।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব জান্নাত আরা ফেরদৌস, কমিশনার বাংলাদেশ স্কাউট নাটোর জেলা ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), নাটোর।

‎এ কোর্সে নাটোর জেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। আজ ২১ তারিখ থেকে শুরু হওয়া এ কোর্সের কার্যক্রম আগামী ২৫ তারিখ দুপুরে সনদপত্র বিতরণের মাধ্যমে শেষ হবে।

‎অতিথিরা বলেন, এ কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে স্কাউটিংয়ের মৌলিক নীতি, নেতৃত্বগুণ, শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে উঠবেন বলে মনে করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট