শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

ডিমলায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত। 
অনলাইন ডেস্ক / ৩৬ বার
আপডেট টাইমঃ সোমবার, ২৩ মার্চ, ২০২৬

 

 

 

মশিয়ার রহমান নীলফামারী প্রতিনিধিঃ

 

 

 

মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে নীলফামারীর ডিমলা উপজেলার খালিশাচাপানী ইউনিয়ন অনুষ্ঠিত হলো প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট।

 

ডালিয়া চাপানী ফুটবল একাদশ কতৃক আয়োজিত সোমবার (২৪ মার্চ) ডালিয়া চাপানী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় উদ্বোধনী ম্যাচে দুইটি ফুটবল দল অংশ নেয়।

 

টুর্নামেন্টে স্থানীয় দর্শকদের বিপুল সাড়া পড়ে, মাঠ ছিল কানায় কানায় পূর্ণ। প্রাণবন্ত খেলায় জমে ওঠে পুরো আয়োজন। উদ্বোধনী ম্যাচে জলঢাকা ক্রীড়া পরিষদ ১-০ গোলে হারিয়ে রয়েল একাডেমি তুষভান্ডার লালমনিরহাট জয়লাভ করে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিমলা উপজেলা ৭নং খালিশাচাপানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মঈনুল হক। উদ্বোধক ছিলেন ৭নং খালিশাচাপানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুজ্জামান সরকার।স্বাগতম বক্তা ছিলেন শাহীনুর রহমান শাহীন যুগ্ম আহবায়ক জাতীয়তাবাদী যুবদল ৭নং খালিশা চাপানী শাখা,বরেন্য অতিথি ছিলেন মোজাম্মেল হক সদ্য সাবেক সভাপতি জাতীয়তাবাদী দল বিএনপি ৭নং খালিশা চাপানী ইউনিয়ন শাখা,শুভেচ্ছা বক্তা ছিলেন সেলিমুর রহমান সেলিম পরিচালক গোল্ডেন এডুকেয়ার হোম স্কুল এন্ড কলেজ ডালিয়া ও সাবেক অধিনায়ক অত্র মাঠ, সম্মানিত অতিথি ছিলেন বাহাদুর রহমান সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ৭নং খালিশা চাপানী ইউনিয়ন শাখা,ও বাবুল ইসলাম সভাপতি ডালিয়া ফুটবল একাডেমি।সার্বিক সহযোগিতা ছিলেন সুমন চৌধুরী প্রথম শ্রেণির ঠিকাদার, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আতাউর রহমান আশিক পরিচালক এসকে এন্টারপ্রাইজ চাপানীহাট।অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন জিল্লুর রহমান সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঝুনাগাছচাপানী ইউনিয়ন শাখা।এছাড়াও উপস্থিত ছিলেন খেলা আয়োজক কমিটির সকল সদস্য বৃন্দ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট