শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

নওগাঁয় বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচে অবিবাহিতদের জয়
অনলাইন ডেস্ক / ৬৪ বার
আপডেট টাইমঃ রবিবার, ২৯ মার্চ, ২০২৬

 

 

 

সোহরাব হোসেন নওগাঁ জেলা প্রতিনিধি;

 

 

নওগাঁর নিয়ামতপুর উপজেলার রামকুড়া স্কুল মাঠে বিবাহিত বনাম অবিবাহিতদের অংশগ্রহণে এক ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ম্যাচটির উদ্বোধন করেন উপজেলা যুবদল নেতা আল ফুয়াদ ইমন।

 

রবিবার (২৮ মার্চ ২০২৬) বিকালে আয়োজিত এ খেলাকে ঘিরে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। উদ্বোধনকালে আল ফুয়াদ ইমন খেলোয়াড়দের হাতে একটি ফুটবল ও রেফারিকে একটি বাঁশি উপহার দেন।

 

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও তিনি এমন সামাজিক ও ক্রীড়া কার্যক্রমে পাশে থাকবেন বলে জানান।

 

এসময় স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

পুরো ম্যাচজুড়ে ছিল দর্শকদের ভিড় ও উৎসবমুখর পরিবেশ। উভয় দলের খেলোয়াড়রা দারুণ পারফরম্যান্স প্রদর্শন করেন।

 

খেলার নির্ধারিত সময়ে বিবাহিত দল কোনো গোল করতে না পারলেও অবিবাহিত দল ২ গোল করে জয় নিশ্চিত করে। ফলে ম্যাচে অবিবাহিতদের দাপুটে জয় হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট