মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

লালমনিরহাটে শ্বাসরোধে স্ত্রী হত্যার দ্বায়ে স্বামী আটক
অনলাইন ডেস্ক / ৩৪ বার
আপডেট টাইমঃ সোমবার, ২৭ মে, ২০২৪

 

লালমনিরহাট প্রতিনিধি, জাহেদুল ইসলাম রতন:

লালমনিরহাটের আদিতমারীতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী মিন্টু মিয়াকে (৪৭) নিজবাড়ি থেকে আটক করেছে থানা পুলিশ।

সোমবার (২৭ মে) উপজেলার সারপুকুর ইউনিয়নের পাঠানটারী এলাকায় ভোর রাতে এ ঘটনা ঘটে। নিহত মনজুনা খাতুন (৩৫) লালমনিরহাট সদর উপজেলার কালমাটি গ্রামের মৃত মনসুর আলীর মেয়ে।

পুলিশ ও নিহতর পরিবার জানান, পাঠানটারী গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে মিন্টু মিয়া তার স্ত্রী মনজুনা খাতুনকে বিভিন্ন বিষয় নিয়ে অবিশ্বাস করতো। এ নিয়ে সব সময় তাদের মাঝে ঝগড়া লেগে থাকতো। তারই ধারাবাহিকতায় সোমবার ভোরে ঝগড়ার সৃষ্টি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে স্বামী মিন্টু মিয়া শ্বাসরোধ করে তার স্ত্রীকে হত্যা করে।

এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ঘাতক স্বামী মিন্টু মিয়াকে আটক করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট