মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

লালমনিরহাট উপজেলা পরিষদ নির্বাচনের বেসরকারিভাবে নির্বাচিতদের ফল প্রকাশ
অনলাইন ডেস্ক / ২০১ বার
আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

 

লালমনিরহাট প্রতিনিধি:

মোঃজাহেদুল ইসলাম রতন,

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে
দেশের ৮৭ টি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন শুরু হয়। বুধবার (২৯মে) লালমনিরহাট উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

লালমনিরহাট উপজেলা পরিষদ নির্বাচনের ইতোমধ্যেই বেসরকারিভাবে ফলাফল প্রকাশ করেছেন লালমনিরহাট উপজেলা নির্বাচন অফিস।

তথ্য মতে, উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মোট ২ জন প্রার্থী অংশগ্রহণ করেছেন তারমধ্যে কামরুজ্জামন সুজন (আনারস ) প্রতীকে ৪১৪৮৯ ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ায় বেসরকারিভাবে ফলাফল প্রকাশ করেছে।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ইকবাল হোসেন মামুন (মোটরসাইকেল প্রতীক) পেয়েছেন ৯৪০৭ ভোট পেয়েছে।

অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারমধ্যে এরশাদুল করিম রাজু (চশমা ) প্রতীক নিয়ে নির্বাচন করে ১৪৮৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

তার নিকট তম প্রতিদ্বন্দ্বী রাকিকুল ইসলাম (মাইক) প্রতীকে নির্বাচন করে ১০৬০৭ ভোট পেয়েছে। হৃদয় চন্দ্র বর্মন টিউবওয়েল,প্রতীক (৯১০৫) ভোট পেয়েছে শিপ্লু হোসেন,উরুজাহাজ প্রতীক(৮৭৯০) ভোট পেয়েছে।আশরাফ আলী, টিয়া পাখি প্রতীক (৫১৪২) ভোট পেয়েছে। হেলাল হোসেন,তালা প্রতীক (১৩১২) ভোট পেয়েছে।অর্থাৎ ১৪৮৬৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয় এরশাদুল করিম রাজু।

এছাড়াও বিনাপ্রতিদ্বন্দ্বতা জয় লাভ করেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী লতিফা বেগম লাকি

উপজেলার ৯টি ইউনিয়নে ১০৮টি ভোট কেন্দ্রে একযোগে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে একযোগে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন শেষ হয়।

এসব ভোটকেন্দ্রে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের পাশাপাশি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্বারা ৯ টি ইউনিয়নে কড়া নজরদারির মধ্যে রাখা হয়েছিলো।।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট