মো লুৎফুর রহমান রাকিব
আন্তর্জাতিক প্রতিনিধি
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের বড় ভাই ইদ্রুস ইব্রাহিম বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ইন্তেকাল করেছেন।
চীন সফর শেষে মালয়েশিয়ায় ফেরার পথে ভাইয়ের মৃত্যুর হৃদয়বিদারক সংবাদ পান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। ভাইয়ের জীবনের শেষ মুহূর্তে পাশে থাকতে না পারার কষ্টের কথাও জানান তিনি।
তবে এ কঠিন সময়ে মহান আল্লাহর সিদ্ধান্ত মেনে নেওয়ার কথা উল্লেখ করে আনোয়ার ইব্রাহিম তাঁর মরহুম ভাই ইদ্রুস ইব্রাহিমের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।
ভাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, পরিবারের জন্য এটি অত্যন্ত বেদনাদায়ক একটি সময়।