রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধ পরিচ্ছন্নতা অভিযান ও রাস্তার ফুটপাত দখল মুক্ত অভিযান
অনলাইন ডেস্ক / ৩৬ বার
আপডেট টাইমঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

 

 

পাবনা প্রতিনিধি

 

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পাবনার ফরিদপুরে পরিচ্ছন্নতা অভিযান করা হয়েছে। দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়নের অংশ হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শনিবার সকালে উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসকের আয়োজনে পরিচালিত এ অভিযানে পৌরসভার বিভিন্ন ওয়াডে স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার বংশবিস্তার রোধে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ফগার মেশিনের মাধ্যমে মশা নিধন করা হয় এবং পরিচ্ছন্নতাকর্মীরা বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করেন। পাশাপাশি অবৈধভাবে রাস্তার ফুটপাত দখল মুক্ত করা হয়।

অভিযান কালে উপস্থিত ছিলেন, ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইমামা বানিন, সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক মাহমুদা সুলতানা।

আরো উপস্থিত ছিলেন বনওয়ারি নগর বণিক সমিতির সাধারণ সম্পাদক মো: জায়েদুল হাসান (টিপু), বণিক সমিতির সহ সভাপতি ও উপজেলা যুবদলের সদস্য সচিব মো: আমিনুল হক সাবেরি, বণিক সমিতি কোষাধ্যক্ষ মো: শফিকুল ইসলাম, বণিক সমিতি পরিচালক মো: রিপন মল্লিক সহ ফরিদপুর পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মী ও সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট