শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়নের বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য লিফলেট বিতরন ও আলোচনা সভা
অনলাইন ডেস্ক / ৪৩০ বার
আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

নান্নু মিয়া, স্টাফ রির্পোটারঃ

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ড কৃর্তক নয়াকান্দি প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১ নং সদস্য এস এ জিন্নাহ কবির। সভায় সভাপতিত্ব করেন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ রফিজ উদ্দীন।

প্রধান অতিথির বক্তব্যে এস এ জিন্নাহ কবির বলেন,
“আমি এই উপজেলার ছেলে, আপনাদের ভাই ভাতিজা। আমি এসেছি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অহংকার, আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য আপনাদের মাঝে। এই ৩১ দফার মধ্যে রয়েছে মা-বোনের কথা, কৃষকের কথা, যুব সমাজের কথা। বিকারগ্রস্ত যুব ভাইদের বেকারত্বের সমাধান, অসহায় ও দরিদ্র মানুষকে একটি করে ফ্যামিলি কার্ড প্রদানসহ নানা বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এই কার্ডের মাধ্যমে দরিদ্র জনগণ সরকারের কাছ থেকে তাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র গ্রহণ করতে পারবে। যুবক ভাইয়েরা যারা বেকারত্ব সমস্যায় আছেন বিএনপি সরকার গঠন করলে তারা বেকারত্ব ভাতা পাবেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—শিবালয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নাছির উদ্দীন, মানিকগঞ্জ জেলা সেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি ও আব্দুল মোমেন, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান আয়ন, শিবালয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নাছির উদ্দীন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ হোসেন আলী, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সাইদুর রহমান, দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ নোমানী, মানিকগঞ্জ জেলা যুবদলের সদস্য মোঃ মুসলিম উদ্দীনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা তারেক রহমানের ৩১ দফা জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের রূপরেখা হিসেবে উল্লেখ করেন এবং সেই দফা বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট