চাটখিলে নিষিদ্ধ সংগঠন যুবলীগের সদস্য মাসুদ রানা গ্রেপ্তারû
মোঃ জাকির হোসেন
ব্যুরো চীফ, নোয়াখালী
নোয়াখালীর চাটখিলে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সহযোগী অঙ্গসংগঠন যুবলীগের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতের নাম মাসুদ রানা। তিনি চাটখিল পৌরসভার ফতেপুর এলাকার বাসিন্দা এবং নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সক্রিয় সদস্য বলে পুলিশ সূত্রে জানা গেছে।
চাটখিল থানা পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে চাটখিল পৌরসভার ফতেপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের পর থেকে মাসুদ রানা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ধারাবাহিকভাবে উসকানিমূলক ও বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে আসছিলেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মুন্নাফ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে সোমবার (২২ ডিসেম্বর) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।