বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

নবীনগরে ট্রাক দুর্ঘটনা, বিভাজক ভেঙে বিপরীত লেনে প্রবেশ
অনলাইন ডেস্ক / ৯৮ বার
আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

নান্নু মিয়া, স্টাফ রিপোর্টারঃ

ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের নবীনগরে জাতীয় স্মৃতিসৌধের সামনে ভোরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজক প্রাচীর ভেঙে বিপরীত লেনে ঢুকে পড়ে।

শনিবার ভোর ৪টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রাবাড়ী থেকে প্রায় ১১ টন রডবোঝাই একটি মালবাহী ছয় চাকার ট্রাক (নাম্বার ঢাকা মেট্রো-ট ২৪-৩০০১) কালামপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে নবীনগরে জাতীয় স্মৃতিসৌধের সামনে আসার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মহাসড়কের মাঝের কংক্রিটের বিভাজক ভেঙে বিপরীত লেনে চলে যায়।

দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে ট্রাকটি সড়কের মাঝখানে আটকে পড়ায় মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।

ঘটনার পর পুলিশ ও হাইওয়ে কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি সরানোর ব্যবস্থা গ্রহণ করে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, ক্লিয়ারেন্স প্রক্রিয়া শেষ হওয়ার পর এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট