সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

বৈশাখী টেলিভিশনের ২০ বছর পূর্তি, ২১ বছরে পদার্পণ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আয়োজন
অনলাইন ডেস্ক / ২১১ বার
আপডেট টাইমঃ শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

 

মাহিদুল ইসলাম ফরহাদচাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধ

 

বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বৈশাখী টেলিভিশন ২০ বছর পূর্তি শেষে ২১ বছরে পদার্পণ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসলাম কবির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বৈশাখী টেলিভিশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মো. আব্দুল ওয়াহাব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ। তিনি তার বক্তব্যে বৈশাখী টেলিভিশনের দীর্ঘ পথচলার প্রশংসা করে বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে এই গণমাধ্যমটি সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে।

বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রফিকুল আলম, সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফয়সাল মাহমুদ, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান, সিনিয়র সাংবাদিক মো. আমিনুল ইসলাম, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জুসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আইনজীবী নূরে আলম সিদ্দিকী আসাদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বক্তারা বৈশাখী টেলিভিশনের অগ্রযাত্রা অব্যাহত থাকুক—এই প্রত্যাশা ব্যক্ত করে দেশের ইতিবাচক চিত্র তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে কেক কাটা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট