শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

জামালপুর জেলা দেওয়ানগঞ্জ উপজেলা ব্রহ্মপুত্রে ভাসমান সেতু ধস: নিহত ৩ শিশু
অনলাইন ডেস্ক / ৯৩ বার
আপডেট টাইমঃ শনিবার, ২১ মার্চ, ২০২৬

 

 

 

আব্দুল আওয়াল জামালপুর জেলা প্রতিনিধিঃ

 

 

জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদীর উপর নির্মিত ভাসমান সেতু ধসে মর্মান্তিক দুর্ঘটনায় ৩ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২১ মার্চ) বিকাল ৪টার দিকে দেওয়ানগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সেতুটিতে অতিরিক্ত লোকসমাগম হওয়ায় হঠাৎ করেই এটি ভেঙে নদীতে পড়ে যায়। এ সময় সেতুতে থাকা অনেকেই নদীতে পড়ে যান। তাদের মধ্যে বেশিরভাগই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও কয়েকজন নিখোঁজ হয়ে পড়েন।

পরবর্তীতে উদ্ধার অভিযান চালিয়ে এক ছেলে শিশু ও দুই মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন— মায়া মনি (১০), পিতা জয়নাল আবেদীন, গ্রাম ডাকাতিয়া পাড়া; খাদিজা আক্তার (১২) ও মো. মোতালেব হোসেন (৬), পিতা শের আলী, গ্রাম ঝালুরচর, থানা দেওয়ানগঞ্জ, জেলা জামালপুর।

নিহতরা সবাই শিশু বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান হাবিব।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে এগিয়ে আসেন। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট