বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

“নিরাপদ সড়ক চাই” আন্দোলনের অংশ হিসেবে আশুলিয়ায় মতবিনিময় সভা
অনলাইন ডেস্ক / ১৫২ বার
আপডেট টাইমঃ মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

নান্নু মিয়া, স্টাফ রিপোর্টারঃ
সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও দুর্ঘটনা কমিয়ে নিরাপদ সড়ক গড়ার লক্ষ্যে “নিরাপদ সড়ক চাই” (নিসচা) আশুলিয়া থানা কমিটির উদ্যোগে এবং সাভার হাইওয়ে থানার সহযোগিতায় মতবিনিময় সভা ও সচেতনতামূলক রোড ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সাভারের নবীনগর স্মৃতিসৌধের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ক্যাম্পেইনের অংশ হিসেবে সড়কে রং পার্কিং, ট্রাফিক আইন অমান্যসহ নানা অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় প্রাইভেটকার, মোটরসাইকেল, থ্রি হুইলার ও দূরপাল্লার বাসসহ প্রায় ১৭টি গাড়ির বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগে মামলা দেওয়া হয়। ট্রাফিক আইন মেনে চলতে বাধ্য করতে এই কঠোর পদক্ষেপ গ্রহণ করে আইনশৃঙ্খলা বাহিনী।

ক্যাম্পেইনে নেতৃত্ব দেন সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ছালেহ আহমেদ। তার সাথে নবীনগর পুলিশ বক্সের দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আবু সালেহ মো. জুলহাসসহ পুলিশের একটি টিম সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
এছাড়াও নিসচা আশুলিয়া থানা কমিটির প্রস্তাবিত সভাপতি জিএম মিন্টু, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সরকার, প্রচার যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় আহমেদ রাব্বানী, প্রকাশনা সম্পাদক ইউসুফ আলী খানসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা এ ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন।

নিসচা নেতারা জানান, সড়কে দুর্ঘটনা প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, এর পাশাপাশি জনগণের সচেতনতা বৃদ্ধি সবচেয়ে জরুরি। এ ধরনের ক্যাম্পেইনের মাধ্যমে সাধারণ মানুষ ট্রাফিক আইন সম্পর্কে অবগত হবে এবং নিয়ম মেনে চলতে উৎসাহিত হবে। এর ফলে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সহজ হবে।

তারা আরও বলেন, “নিরাপদ সড়ক চাই” আন্দোলন শুধু একটি স্লোগান নয়, বরং এটি প্রতিটি নাগরিকের জন্য জীবন বাঁচানোর সংগ্রাম। তাই সড়কে চলাচলের সময় সবাইকে আইন মেনে চলা এবং সচেতন হওয়া জরুরি। ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

সাম্প্রতিক বছরগুলোতে দেশে সড়ক দুর্ঘটনার সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এর অন্যতম কারণ হিসেবে দায়ী করা হচ্ছে অসচেতনতা, আইন অমান্য, রং পার্কিং ও ফিটনেসবিহীন গাড়ি চলাচলকে। এসব সমস্যা দূর করতে নিসচা আশুলিয়া থানা কমিটির নিয়মিত এ ধরনের কার্যক্রম সবার জন্য ইতিবাচক বার্তা বহন করছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট