বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

শিবালয়ে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে প্রচার সভা অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক / ২১৭ বার
আপডেট টাইমঃ বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

নান্নু মিয়া, স্টাফ রিপোর্টার:

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিবালয় ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের অন্বয়পুর ফুটবল মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি নিয়ে এক প্রচার ও প্রচারণা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব এস.এ. জিন্নাহ কবির।

প্রধান অতিথির বক্তব্যে এস.এ. জিন্নাহ কবির বলেন, “দেশনায়ক তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব এবং সাহসী উদ্যোগের কারণেই বিএনপি, ছাত্র ও জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের চাপে স্বৈরাচারী শাসনের পতন ঘটে। আমাদের লক্ষ্য ফ্যাসিবাদমুক্ত একটি নতুন বাংলাদেশ গড়া—যেখানে গণতন্ত্র, ন্যায়বিচার ও উন্নয়নের অধিকার নিশ্চিত হবে।”

তিনি আরও বলেন,“বাংলাদেশের জনগণ দীর্ঘ ১৭ বছর ধরে পরিবর্তনের অপেক্ষায় আছে। অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে, এতে বাধা দেওয়া উচিত নয়। স্বাধীনতাবিরোধী ও গণতন্ত্রবিরোধী শক্তি নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র করছে, তাই ঐক্যবদ্ধ জনমত গড়ে তুলতে হবে।”

জিন্নাহ কবির দলের নেতাকর্মীদের নির্বাচনী প্রতীক ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সক্রিয় ও সংগঠিত ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি রাজনীতি ও নির্বাচনী প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণের গুরুত্বও তুলে ধরেন।

সাক্ষাতের শেষে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, মানিকগঞ্জ জেলা কৃষক দলের সিনিয়র সহ- সভাপতি মাসুদুর রহমান মাসুদ, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক লোকমান হোসেন,শিবালয় উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী লাবলু, শিবালয় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মিজানুর রহমান লিটন,ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মাণিকুজ্জামান মানিক, দৌলতপুর উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, বাংলাদেশ ওলামা দলের সদস্য হাবিবুল্লাহ নোমানী, মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল,মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আব্দুল মোমেন,মানিকগঞ্জ জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক রাজা মিয়া,শিবালয়  উপজেলা যুবদলের আহ্বায়ক হোসেন আলী,শিবালয় উপজেলা যুবদলের যুগ্ন আহবায় জুয়েল রানা, শিবালয় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, শিবালয় উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফরিদুজ্জাম ফরিদ, শিবালয় উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম শিবালয় উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুর রহমান, মানিকগঞ্জ জেলা যুবদল সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন,  মানিকগঞ্জ জেলা যুবদল নেতা আমির হামজা পিন্টু, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শাহিন ইসলাম, মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদল নেতা অনিক হোসেন, মানিকগঞ্জ আলিয়া মাদ্রাসা ছাত্রদলের সভাপতি সিনবাদ হোসেন, শিবালয় উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আজিজুল হাকিম,শিবালয় উপজেলা ছাত্রদল নেতা জুয়েল রানা,শিবালয় সদর ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি নাইম মিয়া সহ অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট