বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

বিজয়ের চেতনায় বন্দর-ইপিজেড ও পতেঙ্গায় একাধিক সংগঠনের কর্মসূচি
অনলাইন ডেস্ক / ২৪৭ বার
আপডেট টাইমঃ মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

 

মোঃ সৈয়দ মিয়া, ব্যুরো চীফ চট্টগ্রাম

স্বাধীনতার মহান অর্জনের ৫৫তম বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের বন্দর-ইপিজেড ও পতেঙ্গা এলাকায় রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, বিজয় র‍্যালি, আলোচনা সভা, সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৬ ডিসেম্বর প্রথম প্রহরে পতেঙ্গা স্টিল মিলস শহীদ স্মৃতিসৌধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পতেঙ্গা থানা কমিটির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় নগর বিএনপির সদস্য হাজী মুজিবুল হক কোম্পানি, সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন, কাউন্সিলর প্রার্থী হাজী মোঃ হারুন কোম্পানি, বিএনপি নেতা মোঃ ইলিয়াছ, গিয়াসউদ্দিন, আলী নূরসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও ৪০ নম্বর উত্তর পতেঙ্গা ওয়ার্ড বিএনপির উদ্যোগে স্টিল মিলস শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, পতেঙ্গা থানা তাঁতীদল, মানব কল্যাণ পেশাজীবী সংগঠন এবং মানবাধিকার সংগঠন ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশন-সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। শ্রদ্ধা নিবেদনের পর এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার জন্য বিশেষ দোয়া করা হয়।
এদিকে মঙ্গলবার সকালে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুনিরুল আনোয়ারের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মোঃ সেলিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোঃ ইলিয়াছ আলী, মিলন কুমার চক্রবর্তী, বাবু বিকাশ সরকার, শিক্ষিকা মিসেস ফেরদৌস আরা চৌধুরী ও শিক্ষিকা মিসেস ফারজানা আক্তারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

বিজয় দিবস উপলক্ষে পেশাজীবী সংগঠন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটি-র উদ্যোগে সভাপতি ডাঃ মোঃ শফিউল বাশারের নেতৃত্বে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও পথসভা অনুষ্ঠিত হয়। এতে সিনিয়র সহ-সভাপতি ডাঃ মোঃ শামীম সিকদার, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মোঃ হাফিজুর রহমান, প্রাক্তন সভাপতি ডাঃ রিপন কান্তি দেবনাথ, উপদেষ্টা কে এম শহীদুল ইসলাম ও নওয়াব আলী পাঠানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া আলোর পথে-পথিকৃৎ সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে বন্দর-ইপিজেড পতেঙ্গা এলাকায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়। একাডেমির পরিচালক মুহাম্মদ রাইসুল ইসলাম রিফাতের সভাপতিত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সন্তান ও সংগঠনের উপদেষ্টা দেলোয়ার আমিন হারুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোর পথে মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন একাডেমির পরিচালক সদস্য মোঃ খলিলুর রহমান হাওলাদার, সিনিয়র শিক্ষক বিকাশ সরকার, শিক্ষিকা মিসেস ফারজানা আক্তারসহ নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ সাবিত হাসান, আরিফিন ইসলাম সুমন, মোসাম্মৎ শামসুন্নাহার মারিয়া, আফরোজা আক্তার প্রমুখ।

বিজয় দিবস উপলক্ষে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির আয়োজনে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে অনূর্ধ্ব-১৭ দল ২-১ গোলে অনূর্ধ্ব-১৫ দলকে পরাজিত করে। খেলা শেষে চট্টগ্রাম রেফারি সমিতির আজীবন সদস্য মোঃ ইউসুফের হাতে পুরস্কার ও কৃতী ব্যক্তিত্ব সম্মাননা স্মারক পদক তুলে দেওয়া হয়।
দিনব্যাপী কর্মসূচিতে অংশগ্রহণকারী বক্তারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট