বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
অনলাইন ডেস্ক / ২৪৭ বার
আপডেট টাইমঃ রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

মঞ্জুর রহমান রাজ,স্টাফ রির্পোটারঃ

ঢাকার সাভারে দেশ টিভির সাংবাদিক দেওয়ান ইমনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর) বেলা ১২টার দিকে সাভার মডেল থানার সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এই সময় সাভার, আশুলিয়া,ধামরাইয়ের সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।

মানববন্ধনে সাংবাদিকেরা বলেন, গত ৯ডিসেম্বর সাভার সেটেলমেন্ট অফিসে দূর্নীতির নিউজ সংগ্রহ করতে গেলে সেটেলমেন্ট অফিসের দূর্নীতিবাজ অফিসার দেশ টিভির সাংবাদিক দেওয়ান ইমনের উপর হামলা চালায়। সেই হামলার বিরুদ্ধে থানায় জিডি করলে সেটেলমেন্ট অফিসের দূর্নীতিবাজ অফিসার দেশ টিভির সাংবাদিক দেওয়ান ইমনের বিরুদ্ধে সাভার থানায় একটি মামলা দায়ের করেন।

সাংবাদিকরা আরও বলেন, দেশ টিভির সাংবাদিক দেওয়ান ইমনের বিরুদ্ধে করা মামলা বাতিলের জোর দাবি জানান সাংবাদিকরা।সারা দেশে সাংবাদিকদের উপর হামলা মামলা সহ তাদের নিরাপত্তা নিশ্চিতের জোর দাবি জানান। সাংবাদিকরা কোন সন্ত্রাসী নয়। আমরা এই মিথ্যা মামলার তীব্র নিন্দা জানাই। সাংবাদিক দেওয়ান ইমনের বিরুদ্ধে করা মামলা ৭২ ঘন্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানান তারা। এই মামলা থেকে মুক্তি দেওয়া না হলে আমরা সাংবাদিকরা ঘরে বসে থাকবো না। আমরা এর চাইতে কঠিন কর্মসুচি দিতে বাধ্য হব।

এই সময় উপস্থিত ছিলেন, সাভার প্রেসক্লাবের সিনিয়র সদস্য তুফা সানি, এখন টিভির সাংবাদিক মোঃ হুমায়ুন করিব, ধামরাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ মনোয়ার হোসেন রুবেল, ধামরাই প্রেসক্লাবের সদস্য মোঃ আব্দুর রউফ, সাংবাদিক আদনান হোসেন, দিদারুল ইসলাম প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট