বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

৩১ দফা রূপকল্পে কৃষকদের ফ্যামিলি কার্ড ও যুবকদের বেকার ভাতা দেওয়া হবে — জিন্নাহ কবির
অনলাইন ডেস্ক / ২১৬ বার
আপডেট টাইমঃ বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

নান্নু মিয়া, স্টাফ রির্পোটারঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে নতুন ধামশ্বর বাজারে ধামশ্বর ইউনিয়নের ৬, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এ আলোচনা সভা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন ঘিওর-দৌলতপুর-শিবালয়ের গণমানুষের নেতা, মানিকগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির ১ নং সদস্য এস এ জিন্নাহ কবির।

সভাপতিত্ব করেন কলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে এস এ জিন্নাহ কবির বলেন—
“তারেক রহমানের ঘোষিত ৩১ দফা হচ্ছে জনগণের মুক্তির সনদ। এই কর্মসূচিতে কৃষক, শ্রমিক, দিনমজুর, গরীব-দুঃখী থেকে শুরু করে যুব সমাজ—সবাইয়ের ভবিষ্যৎ উন্নয়নের নিশ্চয়তা দেওয়া হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে, যাতে তারা দেশের উন্নত হাসপাতালগুলোতে কম খরচে চিকিৎসা নিতে পারেন। কৃষি ইনপুট ও সার-কীটনাশকে ভর্তুকি নিশ্চিত করা হবে। আর যুব সমাজের জন্য বেকার ভাতা কার্যকর করা হবে, যতদিন না তারা কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে।”

তিনি আরও বলেন,
“দেশ আজ দুঃশাসনের অন্ধকারে নিমজ্জিত। গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু জনগণই আমাদের শক্তি। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশের প্রতিটি স্তরের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে। এ আন্দোলনে গণঅংশগ্রহণই হবে সরকারের পতনের মূল চালিকা শক্তি।”

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য মোঃ লোকমান হোসেন,জেলাকৃষকদলের সহ-সভাপতি খালেক সিকদার,মানিকগন্জ জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুদুর রহমান মাসুদ,মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফেরদৌস রহমান,মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আসিফ ইকবাল রনি,জাতীয়তাবাদী ওলামা দলের নির্বাহী কমিটির সদস্য মোঃ হাবিবুল্লাহ নোমানী,ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জমান মানিক,দৌলতপুর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক মো: আনিসুর রহমান আনিস,ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো: রাজা মিয়া মেম্বার, পয়লা ইউনিয়ন বিএনপির সভাপতি মোশারফ হোসেন মানিক,ঘিওর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মো: জানে আলম,কলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জজ কোর্টের অতিরিক্ত পিপি এ্যাড: বুলবুল আহম্মেদ গোলাপ,মানিকগঞ্জ জেলা যুবদলের আমির হামজা পিন্টু,ধামশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি এড. আলেক মিয়া,৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম।

এছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী সভায় অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট