নান্নু মিয়া, স্টাফ রির্পোটার:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে লিফলেট বিতরণ ও প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় জিয়নপুর নতুন বাজারে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১ নং সদস্য জনাব এস এ জিন্নাহ কবির।
প্রধান অতিথির বক্তব্যে এস এ জিন্নাহ কবির বলেন,
“ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রণীত ৩১ দফা বাস্তবায়নই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথ। এই দফাগুলো শুধু রাজনৈতিক অঙ্গীকার নয় এটি দেশের কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষকসহ সাধারণ মানুষের মুক্তির রূপরেখা। স্বৈরাচার সরকার কৃষকদের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত করছে, ছাত্রদের ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে । বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের উৎপাদন সহায়তা, সারের সঠিক দাম এবং পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। পাশাপাশি ছাত্রসমাজকে মুক্ত চিন্তা, গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক শিক্ষাব্যবস্থা ফিরিয়ে দেওয়া হবে।”
সভায় সভাপতিত্ব করেন জিয়নপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: ফারুক বিশ্বাস।
এসময় আরো উপস্থিত ছিলেন—
জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য এবং দৌলতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: লোকমান হোসেন, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, দৌলতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আবদুল মতিন মাস্টার, দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: ফেরদৌস রহমান, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা হাবিবুল্লাহ নোমানী, দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, শিবালয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মিজানুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক মো: নাসির উদ্দিন, ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক রাজা মিয়া মেম্বার, জিয়নপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: তোতা মিয়া, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, আকতারুজ্জামান আক্তার, মমিনুল ইসলাম মমিন, নাসির উদ্দিন নাসির, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম মাহিদ, শিবালয় উপজেলা যুবদলের আহ্বায়ক মো: হোসেন আলী, জেলা যুবদল নেতা আমীর হামজা পিন্টু, দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার রবিউজ্জল রবি, দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আল আমিন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদল নেতা অনিক হাসানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ জিয়নপুর বাজার ও আশপাশ এলাকায় লিফলেট বিতরণ করেন এবং জনগণকে ৩১ দফা বাস্তবায়নের আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান।