বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

হাদি হত্যার প্রতিবাদে নবাবগঞ্জে এনসিপির বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল
অনলাইন ডেস্ক / ১৫৪ বার
আপডেট টাইমঃ রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

জাকারিয়া আল ফয়সাল, স্টাফ রিপোর্টার:

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় আলোচিত হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ হত্যাকাণ্ডকে একটি নৃশংস ও মানবতাবিরোধী অপরাধ আখ্যা দিয়ে দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নেতাকর্মীরা।
গতকাল শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নবাবগঞ্জ উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিল চলাকালে হত্যাকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। পরে মিছিলটি সংক্ষিপ্ত সমাবেশ ও দোয়া মাহফিলে রূপ নেয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনের সম্ভাব্য মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা গোলাম মোস্তফা। এছাড়াও নবাবগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে এবি পার্টির নেতাকর্মীরাও সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, “হাদি হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয়। বারবার এ ধরনের হত্যাকাণ্ড ঘটলেও অপরাধীরা পার পেয়ে যাচ্ছে, যা বিচারহীনতার সংস্কৃতিকে আরও উসকে দিচ্ছে।” তারা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে এ ধরনের বর্বর ঘটনা অব্যাহত থাকবে। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালন করার পাশাপাশি জনগণকে ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
সমাবেশ শেষে নিহত হাদি’র আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট