বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

আশুলিয়ায় বিপুল পরিমাণ চোলাই ও জাওয়া মদসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
অনলাইন ডেস্ক / ১৪৫ বার
আপডেট টাইমঃ সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার আশুলিয়ার বাইপাইল গাজীরচট এলাকা থেকে বিপুল পরিমাণ দেশীয় মদসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের একটি দল আশুলিয়ার বাইপাইল গাজীরচট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে ৫২০ লিটার চোলাই মদ ও ৫২০ লিটার জাওয়া মদ উদ্ধার করা হয়।
অভিযানকালে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে করুন চাকমা (২০), সোহেল মিয়া (৩২) ও বাদল ভূইয়া নামে তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে আশুলিয়া ও আশপাশের এলাকায় অবৈধভাবে দেশীয় মদ প্রস্তুত ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে। উদ্ধারকৃত মাদক বিক্রির উদ্দেশ্যে মজুদ করে রাখা হয়েছিল বলেও জানায় তারা।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে এবং সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট