বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

পোস্টাল ভোট নিবন্ধনের শেষ সময় ২৫ ডিসেম্বর: এমপিওভুক্ত শিক্ষক ও নির্বাচনী দায়িত্বপ্রাপ্তদের জন্য বিশেষ সুযোগ
অনলাইন ডেস্ক / ২৪৩ বার
আপডেট টাইমঃ সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

 

মো. জাকির হোসেন
ব্যুরো চীফ, নোয়াখালী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটারদের জন্য পোস্টাল ভোটের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী, এমপিওভুক্ত শিক্ষক এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।
ইসি থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলা হয়, নির্বাচনী তফসিল ঘোষণার তারিখ থেকে শুরু করে ২৫ ডিসেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট ভোটাররা পোস্টাল ভোটের জন্য আবেদন করতে পারবেন। এর আওতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশগ্রহণের সুযোগ পাবেন নির্বাচনী দায়িত্বে নিয়োজিত এমপিওভুক্ত শিক্ষক এবং নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবীরাও।
নির্বাচন কমিশনের বার্তায় আরও উল্লেখ করা হয়, পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময় ভোটারদের সঠিক ঠিকানা প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের ক্ষেত্রে ঠিকানা সংক্রান্ত তথ্য সঠিকভাবে পূরণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
পোস্টাল ভোট সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে আগ্রহীদের বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট (www.ecs.gov.bd) ভিজিট করার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট