শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

বাংলাদেশ প্রেস ক্লাবমরহুম আব্দুল হালিম মন্ডলের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক / ৪২ বার
আপডেট টাইমঃ শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
oplus_0

 

 

নিজস্ব প্রতিবেদক

 

 

শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ বাংলাদেশ প্রেস ক্লাবের রাজশাহী বিভাগের উদ্যোগে মরহুম আব্দুল হালিম মন্ডলের স্মরণে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন জেলা থেকে আগত সাংবাদিক, সুধীজন ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক ফরিদ খান। তিনি তার বক্তব্যে বলেন,
“মরহুম আব্দুল হালিম মন্ডল একজন নিষ্ঠাবান, সৎ ও সাহসী সাংবাদিক ছিলেন। সাংবাদিকতা ও সমাজসেবায় তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশ প্রেস ক্লাব একটি সৎ ও আদর্শভিত্তিক সাংবাদিক সংগঠন, যা সরকারিভাবে নিবন্ধিত এবং দেশের সর্ববৃহৎ সাংবাদিক সংগঠন, দেশব্যাপী ৭ শতাধিক শাখা ও কমিটি নিয়ে গঠিত। এখানে কোনো চাঁদাবাজ বা অসৎ সাংবাদিকের স্থান নেই। কোনো সাংবাদিক যেন চাঁদাবাজি, টাকার লোভ-লালসা কিংবা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে—সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। সত্য ও ন্যায়ের পথে থেকে দেশ ও সমাজের কল্যাণে কাজ করাই একজন প্রকৃত সাংবাদিকের দায়িত্ব।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ক্লাব রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক মোঃ হাসান ইমাম তালুকদার।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম আব্দুল হালিম মন্ডলের সহধর্মিণী মোছাঃ জেসমিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ এনামুল হক স্বাধীন, রংপুর বিভাগীয় শাখা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান রাজীব।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিকরা—
মোঃ সাহাবুল আলম, সদস্য সচিব, বড়াইগ্রাম উপজেলা শাখা
মোঃ হাফিজুর রহমান, সভাপতি, পাবনা জেলা শাখা
মোঃ মাহমুদূল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ জেলা শাখা
মোঃ গোলাম কিবরিয়া, আহ্বায়ক, রাজশাহী জেলা শাখা
মোঃ মুনছুর রহমান, আহ্বায়ক, জয়পুরহাট জেলা শাখা
মোঃ ইকবাল হাসান, সহ-সভাপতি, বগুড়া জেলা শাখা
মোঃ মনিরুজ্জামান মুন্না, সহ-সভাপতি, পাবনা জেলা শাখা
মোঃ ওমর ফারুক, সভাপতি, নওগাঁ সদর উপজেলা শাখা
মোঃ মোজাফ্ফর হোসেন, সভাপতি, গাবতলী উপজেলা শাখা
মোঃ কামরুল ইসলাম, সভাপতি, শিবগঞ্জ উপজেলা শাখা
মোঃ কাজী নূরনবী নাইস, সভাপতি, নওগাঁ জেলা শাখা
মোঃ মোকছেদুল ইসলাম, সাধারণ সম্পাদক, নওগাঁ জেলা শাখা
আলোচনা পর্বে বক্তারা মরহুম আব্দুল হালিম মন্ডলের কর্মময় জীবন, সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরে গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া শেষে উপস্থিত সকলের জন্য ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে বিভিন্ন জেলার সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট